আপডেট :
০৮:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
১০২
বার
খাগড়াছড়িতে বিদেশী দুই পিস্তল গুলিসহ ৫ কোটি টাকার আইস উদ্ধার
স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, সোমবার গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা মোটরসাইকেলটির পিছু নিলে প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার পর সেটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলা সড়কে ঢুকে পড়ে। বিজিবির ভাষ্য অনুযায়ী, বৃষ্টি, কাদা, অন্ধকার ও সড়কটি সরু হওয়ায় একপর্যায়ে টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির দূরত্ব তৈরি হয়। এ সুযোগে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়। লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, খাগড়াছড়িতে এবারই প্রথম ক্রিস্টাল মেথ-আইস উদ্ধারের ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। তিনি আরও বলেন, সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
১১০
স্টাফ রিপোর্টার::খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, সোমবার গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।
এ সময় মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা মোটরসাইকেলটির পিছু নিলে প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার পর সেটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলা সড়কে ঢুকে পড়ে।
বিজিবির ভাষ্য অনুযায়ী, বৃষ্টি, কাদা, অন্ধকার ও সড়কটি সরু হওয়ায় একপর্যায়ে টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির দূরত্ব তৈরি হয়। এ সুযোগে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, খাগড়াছড়িতে এবারই প্রথম ক্রিস্টাল মেথ-আইস উদ্ধারের ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। তিনি আরও বলেন, সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।