চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই ২০২৬

বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ

  • প্রতিবেদক
  • আপডেট : ০৭:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৩০ বার
৩৯

স্টাফ রিপোর্টার:: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বন্যাকবলিত খাগড়াছড়ির দীঘিনালা,মেরুংসহ বিভিন্ন এলাকায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের জন্য সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো.মিজানুর রহমান।

সোমবার (১৩ জুলাই ২০২৬) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ছোটো মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় সচিব ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ত্রাণ বিতরণ, ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। অনুষ্ঠানে বন্যাকবলিত এক হাজার ২০০ মানুষের মাঝে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, উপজেলা নির্বাহী কর্মকর্ত তালজিল পারভেজসহ প্রশাসনের কর্মকর্তাসহ অনেকেই অংশ নেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট : ০৭:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬