চট্টগ্রাম বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

রাঙামাটিতে বন্যাদুর্গতদের ইউপিডিএফ গণতান্ত্রিক এর ত্রাণ সামগ্রী বিতরণ

  • প্রতিবেদক
  • আপডেট : ০৭:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৬৪ বার
৭১

স্টাফ রিপোর্টার:: বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রান সামগ্রী বিতরণ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)। সোমবার (১৩ জুলাই ২০২৬) এসব ত্রান সামগ্রী তুলে দেয়া হয়।

মানবিক দায়বদ্ধতার থেকে সংগঠনটির উদ্যোগে বন্যা দুর্গত পরিবারের মাঝে-চাল, ডাল, আলু, তেল, লবণ, শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় পানি, শিশু খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা দুর্গত মানুষের খোঁজখবর নিয়ে যে কোন সময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় বন্যাদুর্গত পরিবারগুলো এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগ মোকাবিলায় সমাজের বিত্তবানদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ত্রাণ বিতরণকালে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নেতৃবৃন্দরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব।

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল দুর্যোগকবলিত মানুষের কল্যাণে সংগঠনটি অতীতের মতো ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত থাকবে। মানুষ মানুষের জন্য—দুর্যোগের এই কঠিন সময়ে পারস্পরিক সহযোগিতা ও মানবিক সংহতিই হতে পারে ক্ষতিগ্রস্ত মানুষের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় শক্তি।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

রাঙামাটিতে বন্যাদুর্গতদের ইউপিডিএফ গণতান্ত্রিক এর ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট : ০৭:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬