চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বন্যা দুর্গতদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ

  • প্রতিবেদক
  • আপডেট : ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১৬৯ বার
৫৫

স্টাফ রিপোর্টার:: টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পার্বত্য এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে উলুছড়ি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) লংগদু জোনের সেনাসদস্যরা আশ্রয়কেন্দ্রে গিয়ে দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিরাপদ বিশুদ্ধ পানি বিতরণ করেন।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও অব্যাহত রয়েছে। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

বন্যাদুর্গত পরিবারগুলো এ মানবিক সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun