চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে ১১ দলীয় ঐক্যের গণ মিছিল ও সমাবেশ

  • প্রতিবেদক
  • আপডেট : ০৮:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৯০ বার
২৬

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়িতে গণ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই আয়োজন করা হয়। ১১ দলীয় ঐক্য খাগড়াছড়ি জেলার উদ্যোগে শনিবার (৪ জুলাই ২০২৬) বিকাল ৫টায় মুক্ত মঞ্চ থেকে শুরু করে গণ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন,সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী,জামায়াতের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান,এনসিপির খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মোঃ নুরুল আলম,যুগ্ন আহবায়ক সাথোয়াই মারমা, জেলা ছাত্র শিবিরের জেলা সভাপতি জনাব আব্দুস সাত্তার প্রমূখ।

এতে বক্তারা, জুলাইয়ের গণহত্যা,খুন, গুমসহ সকল হত্যার বিচার দাবী করেন। একই সাথে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে দেশে চলমান নানা অসংগতি,রাজনৈতিক প্রতিহিংসাসহ নানা বিষয় তুলে ধরে নতুন করে স্বৈরাচারের সৃষ্টি হলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারী জানিয়ে জুলুমবাজদের পতন অনিবার্য বলে তুলে ধরেন বক্তারা।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খাগড়াছড়িতে ১১ দলীয় ঐক্যের গণ মিছিল ও সমাবেশ

আপডেট : ০৮:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬