ইউপিডিএফ গণতান্ত্রিক দীঘিনালা উপজেলা কমিটি গঠন


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ /
ইউপিডিএফ গণতান্ত্রিক দীঘিনালা উপজেলা কমিটি গঠন

সমীর দেওয়ান সভাপতি ও জটিন চাকমা সম্পাদক।

স্টাফ রিপোর্টার:: ইউপিডিএফ গণতান্ত্রিক এর দীঘিনালা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) সকাল ৯টায় দীঘিনালার হেডম্যান কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট ইউপিডিএফ গণতান্ত্রিক দীঘিনালা উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সমীর দেওয়ানকে সভাপতি ও জটিন চাকমা কে সম্পাদক কর।

পরে শপথ বাক্য পাঠ করান ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা। এতে উপস্থিত ছিলেন, বৃহত্তর পার্বত্য ট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজয় চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিক এর সদস্য সবিনয় চাকমা, গণতান্ত্রিক কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বিজয় চাকমা প্রমূখ।

নবগঠিত কমিটির সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে এই কমিটি ঐক্যবদ্ধভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দরা।