
স্টাফ রিপোর্টার:: পানছড়ির ইসলামপুর প্রতিপক্ষের গুলিতে নিহত মোঃ ইমন হোসেন (২৫) ‘কে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার এর তত্ত্বাবধানে ময়নাতদন্ত কার্যক্রম সম্পাদন করা হয়। পরে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তন্তর করা হয়।

পরে সংগঠনের পক্ষ থেকে নিহত ইউপিডিএফ গণতান্ত্রিক এর সহযোগি সদস্য মোঃ ইমন হোসেনকে সাংগঠনিক যথাযথ সম্মান ও শ্রদ্ধা নিবেদন শেষে নিহতের বড় ভাই মোঃ সোহাগ হোসেন এর কাছে ২টা ৩০ মিনিটে হস্তান্তর করে। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে। পানছড়িতে যাজানা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। ভোরে নিজ ঘরের সামনে হাঁটাহাটি করছিলেন ইমন হোসেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিক এর পক্ষ থেকে প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করলেও অস্বীকার করেছে সংগঠনটি।
আপনার মতামত লিখুন :