সব
facebook raytahost.com
খাগড়াছড়িতে সম্প্রীতি সভা | Protidiner Khagrachari

খাগড়াছড়িতে সম্প্রীতি সভা

খাগড়াছড়িতে সম্প্রীতি সভা

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির বিরাজমান পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে পৌর এলাকার ৬ ও ৭ নং ওয়ার্ড বসবাসরত পাহাড়ি-বাঙালিদের নিয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১২ সেপ্টেম্বর ২০২৪) বেলা ১২য় খাগড়াছড়ি শহরের চাবাই সড়কের মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সম্প্রীতি সভায় চাকমা, মারমা, ত্রিপুরা, সনাতন ও বাঙালি সম্প্রদায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

বক্তারা বলেন, সম্প্রীতি-সহাবস্থান নিশ্চিতে পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাচ্ছে তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে একমত পোষণ করা হয়।

এসময় খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল, মারমা ঐক্য পরিষদের উপদেষ্টা ম্রাচাথোয়াই চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, এ্যাডভোকেট কামাল উদ্দিন, সাবেক ৭ নং ওয়ার্ড কাউন্সিল মংনু মারমা (বলে),খাগড়াছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, অরুন কান্তি চাকমা, সুখময় চাকমা, ও কনক ত্রিপুরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

আবারো রক্তাক্ত পাহাড়

আবারো রক্তাক্ত পাহাড়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com