মো:সোহেল রানা,স্টাফ রিপাের্টার:: শান্তি সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বাবুছড়া ব্যাটালিয়ন(৭বিজিবি) জনসচেতনতামূলক সভা করা হয়েছে। রবিবার(৬ অক্টোবর ২০২৪) সকাল সাড়ে ১০টায় বাবুছড়া ব্যাটালিয়ন(৭বিজিবি) এর আয়োজনে বাবুছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়।
৭ বিজিবি‘র জনসচেনতামূলক আয়োজিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৭বিজিবি‘র সহকারী পরিচালন মো: হুমায়ুন কবির। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়রম্যান গগণ বিকাশ চাকমা, বাবুছড়া বিএনপি‘র সভাপতি ও বাবুছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো: ওবায়দুর রহমান, বাবুছড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকেশ দেওয়ান।

এতে আরো উপস্থিত ছিলেন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, সিনিয়র সাংবাদিক মো: আল আমিন, বাবুছড়া ইউনিয়ন পরিষদ সদস্য মো: জাকির হোসেন নোবেল চাকমা,জুয়েল চাকমা, শান্ত চাকমা, বাবুছড়া চৌধুরী তৃপত্রদিও চাকমা প্রমূখ।
জনসচেতনতামূলক সভায় বক্তরা বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশী। আমরা বাংলাদেশী নাগরিক হিসেবে সবার সমান অধিকার আছে। পাহাড় সমতলের সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। সকল ধর্মের মানুষ তার ধর্ম পালন করার অধিকার রয়েছে।
দুষ্কৃতিকারীদেরকে সবাই মিলে প্রতিহত করতে হবে। আর এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে এলাকার সকলে মিলে কাজ করতে হবে। কোথাও কোন ঘটনা ঘটলে, সেই ঘটনা যেন অন্য কোন এলাকায় ছড়িয়ে না পড়ে সবাইকে সচেতন থাকতে হবে। কোন ঘটনা শুনে সত্যতা যাচাই না করে গুজবে কান দেয়া যাবে না।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন