সব
facebook raytahost.com
তদন্ত কমিটি প্রত্যাখ্যান ইউপিডিএফের | Protidiner Khagrachari

তদন্ত কমিটি প্রত্যাখ্যান ইউপিডিএফের

তদন্ত কমিটি প্রত্যাখ্যান ইউপিডিএফের

দীঘিনালা-খাগড়াছড়ি-রাঙ্গামাটি হামলা

প্রেস বিজ্ঞপ্তি:: গত ১৯-২০ সেপ্টেম্বর দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘটিত সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্তের জন্য সরকার কর্তৃক গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করে জাতিসংঘের তত্ত্বাবধানে ও অংশগ্রহণে স্বাধীন ও অবাধ তদন্তের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার এক বিবৃতিতে ইউপিডিএফের সহসভাপতি নূতন কুমার চাকমা ইউপিডিএফের দাবিকে পাশ কাটিয়ে সরকার কর্তৃক বৃহস্পতিবার একতরফাভাবে তদন্ত কমিটি গঠনকে লোকদেখানো আখ্যায়িত করে বলেন, এই কমিটির প্রতি পার্বত্য চট্টগ্রাম তথা দেশের জনগণের কোন আস্থা নেই।

অতীতে বিভিন্ন সময় গঠিত তদন্ত কমিটিগুলোর ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ”লোগাং গণহত্যা ও কল্পনা চাকমার অপহরণ তদন্তের জন্য গঠিত দু’টি তদন্ত কমিশন সম্পর্কে জনগণের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। এই কমিটিগুলো স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল।”

ইউপিডিএফ নেতা বলেন, পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতায় জাতিসংঘের তত্ত্বাবধান ও অংশগ্রহণে তদন্ত ছাড়া হামলার প্রকৃত কারণ ও অপরাধীদের চিহ্নিত করা সম্ভব নয়। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগ এর নিরন চাকমার প্রেরিত বার্তায় এক বার্তায় একথা জানান সংগঠনটি।

আপনার মতামত লিখুন :

স্থগিত অবরোধ কর্মসূচি প্রত্যাহার

স্থগিত অবরোধ কর্মসূচি প্রত্যাহার

সহিংসতা ও হত্যার ঘটনায় তিন মামলা

সহিংসতা ও হত্যার ঘটনায় তিন মামলা

সংঘাত জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত

সংঘাত জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত

সহিংসতায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

সহিংসতায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

ক্ষত-বিক্ষত চিহ্ন বয়ে বেড়োচ্ছে ঘটনাস্থল

ক্ষত-বিক্ষত চিহ্ন বয়ে বেড়োচ্ছে ঘটনাস্থল

গুইমারায় নিহত তিনজনের পরিচয় মিলেছে

গুইমারায় নিহত তিনজনের পরিচয় মিলেছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com