মো: সোহেল রানা দীঘিনালা:: খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের হিসাব শাখার কক্ষে আগুন লেগে পুড়ে গেছে কলেজের গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিপত্র। শনিবার (৩১ আগস্ট ২০২৪) সকাল সাড়ে ৮ টার দিকে ঘটে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়া ভবনসহ পুরো কলেজ ক্যাম্পাস বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
প্রত্যাক্ষদর্শী হার পাওয়ার প্রকল্প অধীনে কলেজের গ্রাফিক্স ডিজাইন শিক্ষার্থী রিতা চাকমা জানান, দ্বিতীয় তলায় ক্লাস করছি। পরে ধোঁয়া দেখতে পেয়ে আমার শিক্ষকে জানালে শিক্ষক সুকেন্দ্র চাকমা তিনি জানান, আগুনের বিষয়টি হিসাব সহকারী পরিপূর্ণ চাকমাকে অবগত করেন।
কলেজের হিসাব সহকারী পরিপূর্ণ চাকমা বলেন, আজ কলেজ বন্ধ ছিলো। কলেজের আয়া বিরুলা চাকমা আমাকে ফোন করেন, আমি ঘটনাস্থলে এসে দেখি কলেজের হিসাব শাখায় যাবতীয় নথিপত্র পুড়েছে আগুনে। এসময় তিনি জানান সর্টসার্কিট হতে আগুন লেগেছে বলে ধারনা করছেন।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ৮ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ১০ মিনিটে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে তিনি জানান।
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপ- অধ্যক্ষ তরুন কান্তি চাকমা জানান, আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
দীঘিনালা থানার উপ-পরিদর্শক নূরউদ্দিন বলেন, কলেজের অগ্নিকান্ডের ঘটনাটি মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। কলেজ প্রশাসন অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন