সব
facebook raytahost.com
বঙ্গবন্ধুর পরিবার সদস্যদের নিরাপত্তা আইন বাতিল | Protidiner Khagrachari

বঙ্গবন্ধুর পরিবার সদস্যদের নিরাপত্তা আইন বাতিল

বঙ্গবন্ধুর পরিবার সদস্যদের নিরাপত্তা আইন বাতিল

ডেস্ক রিপাের্ট:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য করা ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯’ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৪) উপদেষ্টা পরিষদের বৈঠকে ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে আইনটি বাতিলের অনুমোদন দেওয়া হয়।

জানানো হয়েছে, বিগত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সালের ৬৩ নম্বর আইন) প্রণয়ন ও জারি করা হয়েছিল। ২০১৫ সালে ১৫ মে ওই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গেজেট জারি করা হয়।

কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল যা একটি সুস্পষ্ট বৈষম্য। বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯’ প্রণয়ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের সন্তানদের আজীবন বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়।

এই আইনের অধীনে একজন ‘ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন’-এর (ভিআইপি) জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে, তাদের জন্যও আজীবন একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এ ছাড়া, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক সদস্যের জন্য নিরাপদ ও সুরক্ষিত আবাসনসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে এই আইনে।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
এক সাদা শাড়ির নীরব বিপ্লব

এক সাদা শাড়ির নীরব বিপ্লব

জামায়াতের জোটে এলডিপি ও এনসিপি

জামায়াতের জোটে এলডিপি ও এনসিপি

জামায়াতের মহাসমাবেশ স্থগিত

জামায়াতের মহাসমাবেশ স্থগিত

আই হ্যাভ এ প্ল্যান-তারেক রহমান

আই হ্যাভ এ প্ল্যান-তারেক রহমান

বাবার কবরের পাশে আবেগাপ্লুত তারেক রহমান

বাবার কবরের পাশে আবেগাপ্লুত তারেক রহমান

নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই

নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com