সব
facebook raytahost.com
ফেনীতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ | Protidiner Khagrachari

ফেনীতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

ফেনীতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

ডেস্ক রিপাের্ট:: ফেনীতে গত কয়েকদিনের বন্যায় অন্তত ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মরদেহের ১২ জনের নাম-পরিচয় পাওয়া গেলেও এখনো পাঁচ জনের নাম পাওয়া যায়নি। বুধবার (২৮ আগস্ট ২০২৪) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। তবে স্থানীয়দের ভাষ্যমতে, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে ফেনী সদর উপজেলায় দুইজন অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছাগলনাইয়ায় ১ জন অজ্ঞাত নারীর মরদেহ পাওয়া গেছে। পরশুরাম উপজেলায় ভেসে যাওয়া ২ মরদেহের পরিচয় মিলেছে।

ফুলগাজী উপজেলায় ৪ পুরুষ ও ২ নারী মারা গেছেন। সোনাগাজী উপজেলায় মারা যাওয়া ৪ ‍জনের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তন্মধ্যে ২ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। দাগনভূঞা উপজেলায় ২ পুরুষের মরদেহ দাফন করা হয়েছে।

জেলা পুলিশ প্রশাসনের ভাষ্যমতে, ফেনীতে চলমান বন্যায় নিহত ১৭ জনের মধ্যে ১২ জনের নাম-পরিচয় পাওয়া গেলেও ৫ জনের নাম পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com