ডেস্ক রিপাের্ট:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। এসময় তাঁর সঙ্গে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানও ছিলেন।
শুক্রবার (১৬ আগস্ট ২০২৪) রাত ৯টার দিকে রাজধানীর এভারকেয়ারে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করেন।
গণঅধিকার পরিষদের নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এসময় খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আন্দোলন সংগ্রামে গণঅধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতারও প্রশংসা করেছেন বিএনপি চেয়ারপারসন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন