সব
facebook raytahost.com
গাজীপুরে আচরণ বিধি লঙ্ঘন, ৭ জনের জরিমানা | Protidiner Khagrachari

গাজীপুরে আচরণ বিধি লঙ্ঘন, ৭ জনের জরিমানা

গাজীপুরে আচরণ বিধি লঙ্ঘন, ৭ জনের জরিমানা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীসহ সাত জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামসুজ্জোহা বুধবার এ দণ্ড দেন।

গাজীপরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ জানান, ৩৯ নম্বর ওয়ার্ডে চালিয়ে দেয়ালে স্টিকার ও পোস্টার লাগানোর অভিযোগে কাউন্সিলর প্রার্থী মো. বিল্লাল হোসেনকে তিন হাজার টাকা, শাহিন আলম মৃধাকে পাঁচ হাজার টাকা এবং ধানের শীষের নির্বাচনী ক্যাম্পের এক কর্মীকে চার হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন।

এছাড়া কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামসুজ্জোহা দেয়ালে পোস্টার ও বড় ব্যানার লাগানোর কারণে কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলামকে পাঁচ হাজার টাকা, ৪ নম্বর ওয়ার্ডের এক প্রার্থীর পক্ষে একাধিক মাইক ব্যবহার করে পাশের ওয়ার্ডে মাইকিং করার দায়ে কর্মী রানাকে দুই হাজার টাকা, দুইটি মাইক ব্যবহার করে মাইকিং করার অপরাধে কাউন্সির প্রার্থী মো. সাইজুদ্দিন মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
বাজারের শৃঙ্খলা ফেরাতে ঐক্যবদ্ধ হতে হবে ব্যবসায়ীদের

বাজারের শৃঙ্খলা ফেরাতে ঐক্যবদ্ধ হতে হবে ব্যবসায়ীদের

খাগড়াছড়ি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

খাগড়াছড়ি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

মরুর খেজুর ফলন হচ্ছে পাহাড়ে

মরুর খেজুর ফলন হচ্ছে পাহাড়ে

রাম্বুটান স্বপ্ন বুনছে পাহাড়ে

রাম্বুটান স্বপ্ন বুনছে পাহাড়ে

বাজার উন্নয়নে নেয়া হবে যথাযথ ব্যবস্থা

বাজার উন্নয়নে নেয়া হবে যথাযথ ব্যবস্থা

প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com