স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির রামগড় পৌর সভার সয়েল বাগান সংলগ্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে। রবিবার রাতে এক জুয়ার আখড়া থেকে তাদের আটক করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান রামগড় থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফকরুল ইসলাম ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মোঃ মহসিন মুস্তফার নেতৃত্বে একটি টহল দল রামগড় পৌর সভার পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র (সয়েল বাগান) সংলগ্ন জনৈক আলমের চায়ের দোকানের পিছনে জুয়ার আখড়ায় অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে হাতে নাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে তাস ও জুয়া খেলার তাস ও অন্যান্য উপকরণসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, পৌরসভার মাষ্টার পাড়ার মৃত সালেহ আহাম্মদের ছেলে মোঃ মোস্তফা (৫৫), মোঃ শাহাবুদ্দিনের ছেলে মোঃ কামরুল হাসান (২৭), রামগড় বাজার এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ সফিকুল ইসলাম (৩৫), দক্ষিণ গর্জনতলীর আবুল বশরের ছেলে জাহাঙ্গীর আলম (৩২), তৈচালাপাড়ার জসিম উদ্দিনের ছেলে মোঃ রাব্বি (১৬), মোঃ সামছুল হকের ছেলে মোঃ একরামুল হক (২২), চৌধুরীপাড়ার মৃত নুর নবীর ছেলে মোঃ ফিরোজ (৩০), এমরান হোসেনের ছেলে মোঃ শাহাদাত হোসেন (২৯), শ্বশ্মানটিলার মোঃ নুরুজ্জামানের ছেলে মোঃ নুরুল হুদা (২২), কমপাড়ার মোঃ আবুল বশরের ছেলে মোঃ নুরুল আমিন (৪২), মাটিরাঙ্গার পলাশপুরের মৃত মোজাম্মেল হকের ছেলে আজিজুল হক (৪২) ও ফটিকছড়ির বাগানবাজার ইউপির পূর্ব চিকনছড়ার মৃত হাফেজ মিয়ার ছেলে মাইন উদ্দিন (৪০)।