আল-মামুন:: কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি,সম্প্রীতি,উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প নাই। শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩) খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসংযোগ ও উঠান বৈঠকে খাগড়াছড়ি আসনের তৃতীয় বারের এমপি প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, এক সময়ে পিঁছিয়ে থাকা খাগড়াছড়ি জেলা আজ সমৃদ্ধির পথে। আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে খাগড়াছড়ির শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটন খাতে আমুল পরিবর্তন এসেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ির জনগণ নৌকা মার্কায় ভোট দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনসংযোগ ও উঠান বৈঠকে রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি -মোস্তফা হোসেন এর সভাপতিত্বে এতে রামগড় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরসহ উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে নির্বাচনী প্রচারণায় সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম,খাগড়াছড়ি জেলা আ’লীগের নেতা কল্যাণ মিত্র বড়ুয়া,নির্মলেন্দু চৌধুরী,মংক্যচিং চৌধুরী,চাইথো অং মারমা,দিদারুল আলম দিদার উপস্থিত ছিলেন।
এছাড়াও এড.আশুতোষ চাকমা,এমএ জব্বার,শওকত উল ইসলাম,নিলোৎপল খীসা,খোকনেশ্বর ত্রিপুরাসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রচরণায় তিনি উপজেলার থলি বাড়ি ও নাকাপা,লামকুপাড়া, থলিপাড়া, লাম্পুপাড়া,বড় পিলাক ও রামগড় বাজারসহবিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন