স্টাফ রিপাের্টার:: পার্বত্যাঞ্চলে অভাবনীয় উন্নয়ন বর্তমান সরকারের উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, পার্বত্য শান্তি চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সংঘাতের অবসানের পর বর্তমানে ব্যাপক উন্নয়ন হয়েছে। পাহাড়ে সড়ক উন্নয়ন থেকে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন এখন দৃশ্যমান। এ ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২০২৩) খাগড়াছড়িসহ পাঁচ জেলায় নির্বাচনী জনসভায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে রেহাই নেই বলে হুশিয়ারী জানান।
শেখ হাসিনা, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে গণতন্ত্র রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। আওয়ামী লীগ উন্নয়নের প্রতীক বলে স্মরণ করিয়ে দিয়ে নৌকায় ভোট চান তিনি।
এতে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়,উন্নতমানের বাস টার্মিনাল স্থাপনে সরকারি সহায়তাসহ খাগড়াছড়িতে পর্যটন নগরী আধুনিকায়নে প্রধানমন্ত্রীর নিকট সহায়তা চান।
এ সময় খাগড়াছড়ি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ দলের সিনিয়র নেতাকর্মীরা এতে অংশ নেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন