সব
facebook raytahost.com
নৌকার জনসংযোগ ও প্রচারপত্র বিতরণ | Protidiner Khagrachari

নৌকার জনসংযোগ ও প্রচারপত্র বিতরণ

নৌকার জনসংযোগ ও প্রচারপত্র বিতরণ

সকল সম্প্রদায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট চান কুজেন্দ্র লাল ত্রিপুরা

মো:সোহেল রানা,দীঘিনালা:: খাগড়াছড়ি ২৯৮নং আসন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নৌকা মার্কার সমথর্নে দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছে, প্রার্থী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে ঐশ্বরিক শক্তি আছেন বলেই, তিনি যা স্বপ্ন দেখেন, তাই বাস্তবায়ন করেন।

তিনি স্বপ্ন দেখেছেন পদ্মাসেতু নির্মাণ করার, শত বাধা বিপত্তি সকল ষড়যন্ত্র অতিক্রম করেই তিনি পদ্মাসেতু নির্মাণ করেছেন। তিনি স্বপ্ন দেখেছেন, মেট্রোরেল নির্মাণ করার, তাই করেছেন। গত বুধবার দুপুরে দীঘিনালা উপজেলার মেরুং বাজার, বেতছড়ি, চোংড়াছড়ি, রশিক নগর, কবাখালি বাজারে গণসংযোগ ও উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করেন বলেই এদেশের আপামর জনগন শেখ হাসিনাকে ভালো বাসেন। গণসংযোগে বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি দীঘিনালা উপজেলার দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে আগামী ০৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে খাগড়াছড়ি ২৯৮ নং আসনটি শেখ হাসিনাকে উপহার দেয়ার আহবান জানান।

গণসংযোগ ও উঠান বৈঠকে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,এম এ জব্বার,দিদারুল আলম,কেএম ইসমাইল,এলাকার হেডম্যান কার্বারিরা এতে অংশ নেয়। স্থানীয় বাসিন্দারা ডাক-ঢোল বাজিয়ে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা ও পথসভা অংশগ্রহণকারিদের বরণ করে নেন। এসময় পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের মার্কা নৌকা নৌকা নৌকা আর বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

আপনার মতামত লিখুন :

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com