সব
facebook raytahost.com
আসছেন না প্রধানমন্ত্রী,বক্তব্য রাখবেন ভার্চুয়ালি | Protidiner Khagrachari

আসছেন না প্রধানমন্ত্রী,বক্তব্য রাখবেন ভার্চুয়ালি

আসছেন না প্রধানমন্ত্রী,বক্তব্য রাখবেন ভার্চুয়ালি

স্টাফ রিপাের্টার:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহষ্পতিবার (২১ ডিসেম্বর ২০২৩) খাগড়াছড়িতে জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহষ্পতিবার বিকালে ভার্চুয়ালি খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জনসভায় তিনি বক্তব্য রাখবেন তিনি।

এদিকে সকাল প্রস্তুতি পরিদর্শন করেছেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ নেতৃবৃন্দরা। জনসভার মাঠে প্যান্ডেল তৈরি,সাংস্কৃতিক পরিবেশনার প্রস্তুতি চলছে এরই মধ্যে।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু জানান, এ জনসভাকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। জনসভায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার অপেক্ষায় আছি। উনার দেয়া নির্দেশনা মোতাবেক আমরা কাজ করবো।

জনসভায় ১৫ থেকে ২০হাজার লোক সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী। প্রধানমন্ত্রী এই দিন খাগড়াছড়িসহ পাঁচটি জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে। আসন্ন নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার মতামত লিখুন :

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com