স্টাফ রিপাের্টার:: গত ১১ ডিসেম্বর সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদ বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন ত্রিপুরা’র শ্রাদ্ধানুষ্ঠান (সাপ্তাহিক ক্রিয়া) ও স্মরণসভা আগামীকাল ২০ ডিসেম্বর ২০২৩, বুধবার খাগড়াছড়ির পানছড়িতে অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম থেকে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের আমন্ত্রিত অতিথি ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তিন সহস্রাধিক লোকজন অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠান সফল করার জন্য শ্রাদ্ধানুষ্ঠান ও স্মরণসভা আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের সহযোগীতা কামনা করা হয়েছে।ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমা প্রেরিত বার্তায় এ তথ্য জানান।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন