সব
facebook raytahost.com
অবরোধে মানিকছড়িতে কড়াকড়ি | Protidiner Khagrachari

অবরোধে মানিকছড়িতে কড়াকড়ি

পুলিশ সেনাবাহিনীর প্রহরায় গাড়ির বহর পারাপার

স্টাফ রিপাের্টার,মানিকছড়ি:: গত ১১ ডিসেম্বর রাতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী হামলায় ৪ ইউপিডিএফ কর্মী হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবীতে সোমবার সকাল-সন্ধ্যা খাগড়াছড়ি জেলায় অবরোধ পালন করেছে ইউপিডিএফ।

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলায় একাধিক স্থানে পিকেটিং ছাড়াও সিএনজি অটোরিকশায় আগুন দেয় ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। যানচলাচল স্বাভাবিক রাখতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় গাড়ীর বহর পারাপার।

সকালে জেলার মানিকছড়ি উপজেলায় সড়কে টায়ারে আগুন দিয়ে পিকেটিং করেছে ইউপিডিএফ কর্মীরা। এ সময় একটি সিএনজি অটোরিকশায় আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তেরা। এ ঘটনার পর জেলার প্রবেশদ্বার নয়াবাজার,আমতলা ও হাতিমুড়া এলাকায় গাড়ীর বহর থেমে যায় । পরে থেমে থেমে পুলিশ, সেনাবাহিনী টহলে গাড়ি পারাপারের ব্যবস্থাসহ নিরাপত্তা জোরদার করে পুলিশ ও সেনাবাহিনী।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ইউপিডিএফের আহূত অবরোধে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তা জোরদার করায় ছোটখাটো বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই অবরোধ শেষ হয়েছে।

আপনার মতামত লিখুন :

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নেই

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নেই

ভোটার সচেতনতায় নাটক মঞ্চায়ন

ভোটার সচেতনতায় নাটক মঞ্চায়ন

চাঁদের গাড়ি উল্টে চালক নিহত

চাঁদের গাড়ি উল্টে চালক নিহত

বালু উত্তোলন ও পাহাড় কাটায় ৩ লাখ টাকা জরিমানা

বালু উত্তোলন ও পাহাড় কাটায় ৩ লাখ টাকা জরিমানা

গণভোটে গণজোয়ার সৃষ্টিতে যুবদের ভূমিকার প্রত্যাশা

গণভোটে গণজোয়ার সৃষ্টিতে যুবদের ভূমিকার প্রত্যাশা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com