সব
facebook raytahost.com
খাগড়াছড়িতে প্রতিক পেলো ৪ প্রার্থী | Protidiner Khagrachari

খাগড়াছড়িতে প্রতিক পেলো ৪ প্রার্থী

খাগড়াছড়িতে প্রতিক পেলো ৪ প্রার্থী

আল-মামুন:: খাগড়াছড়ি ২৯৮নং আসনে বৈধ ৪ প্রার্থীকে প্রতিক বরাদ্দ দিয়েছে খাগড়াছড়ি জেলা রির্টারিং অফিসার ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতিক তুলে দেন তিনি।

এতে খাগড়াছড়ি আসনের প্রার্থী আওয়ামীলীগের কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতে (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা (লাঙ্গল),তৃণমুল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমা (সোনালি আঁশ) ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. মোস্তফাকে (আম) প্রতিক বরাদ্ধ দেন। প্রতিক বরাদ্দকালে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলাসহ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ সকলের সহায়তা চান।

উল্লেখ, ২৯৮নং খাগড়াছড়ি আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ১৭ ডিসেম্বর নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে জাকের পার্টির মোহাম্মদ হোসেন। তিনি খাগড়াছড়ি জেলা রির্টানিং অফিসারের কাছে দ্বাদশ নির্বাচনে প্রার্থী হলেও হঠাৎ করে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৬ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রার্থিতা প্রত্যাহার করে।

এর আগে খাগড়াছড়ি আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্যে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করা খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা ও কংগ্রেস পাটির প্রার্থী মো. হাবিবুর রহমানের মনোনয়নপত্র বাছাইয়ের দিন বাতিল হয়ে যায়।

সিইসির ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি রোববার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় (২৯৮) আসনে মোট ভোটার- ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১ বলে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com