সব
facebook raytahost.com
দীঘিনালায় সেচ্ছাসেবকদল নেতা হত্যায় বিক্ষোভ মিছিল | Protidiner Khagrachari

দীঘিনালায় সেচ্ছাসেবকদল নেতা হত্যায় বিক্ষোভ মিছিল

দীঘিনালায় সেচ্ছাসেবকদল নেতা হত্যায় বিক্ষোভ মিছিল

মো:সোহেল রানা,দীঘিনালা:: খাগড়াছড়ি দীঘিনালায় বিএনপি‘র সেচ্ছাসেবক দলের নেতা হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে, উপজেলা বিএনপি। রোববার (১৭ ডিসেম্বর ২০২৩) সকাল ১১টায় উপজেলার মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নিহত সেচ্ছাসেবক দলের নেতার নাম রবিউল ইসলাম(২৮)। সে বেলছড়ি গ্রামের সাজু মিয়ার ছেলে। গত ২০নভেম্বর রাতে রবিউল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রবিউল ইসলাম চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। ২৬দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে লড়াই করে গত শনিবার রাতে মৃত্যু বরণ করেন।

এদিকে রোববার বিকেলে রবিউল ইসলামের নিজ এলাকা বেলছড়িতে আনা হলে হ্দয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। বিকাল সাড়ে পাঁচটায় জানাজায় বিএনপির নেতাকর্মীসহ শত শত শুভাকাঙ্ক্ষী ও এলাকার লোকজন অংশ নেন।

এদিকে রবিউল ইসলামকে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ মাসুদ রানা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন এবং সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম। বক্তারা রবিউল ইসলামের হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com