সব
facebook raytahost.com
খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ | Protidiner Khagrachari

খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

চার খুনে জড়িত গ্রেফতারসহ শাস্তির দাবিতে

আল-মামুন:: বিপুল চাকমাসহ চার ইউপিডিএফ নেতার খুনের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার-শাস্তি ও দাবিতে অবরোধ কর্মসূচি ষোষনা করেছে। ইউপিডিএফ এর সংযোগি সংগঠনের এ অবরাধের ডাক দেয়।

ইউপিডিএফের মুখপাত্র ও খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে জানান, চার খুনে জড়িত গ্রেফতারসহ শাস্তির দাবিতে আগামীকাল ১৮ ডিসেম্বর ২০২৩, সোমবার দাবিতে পূর্ব ঘোষিত খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি সফল করা হবে। এতে জেলাবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি ।

বিবৃতিতে তিনি অবরোধ চলাকালে রোগী বহনকারী এ্যাম্বুলেন্স, জরুরী বিদ্যুত ও ঔষধ সরবরাহের কাজে ব্যবহৃত গাড়ি, সংবাদপত্র ও সাংবাদিক বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানান।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর রাতে সন্ত্রাসীরা পানছড়ির লোগাঙ এলাকার অনিল পাড়ায় একটি বাড়িতে সশস্ত্র হামলা করে পিসিপির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা, ইউপিডিএফ সংগঠক রুহিন বিকাশ ত্রিপুরা (রহিনসা) ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহসভাপতি লিটন চাকমাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও খুনি ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙ্গে দেয়ার দাবিতে গত ১২ ডিসেম্বর ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলো এসব কর্মসূচি ঘোষণা করে। ইতোমধ্যে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামসহ দেশে-বিদেশে নিন্দা, প্রতিবাদ, বিক্ষোভ চলছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমা হরতাল পালন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com