স্টাফ রিপাের্টার:: পানছড়ির লোগাং দূর্গম অনিলপাড়ায় সংগঠনের চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ ডাকা ধর্মঘট পালন হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর ২০২৩) দিনব্যাপী ধর্মঘটের কারণে সকাল থেকে পানছড়ি উপজেলার সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ চিলো।
সাপ্তাহিক হাট-বাজার হওয়ার পরও দুরদুরান্ত থেকে কৃষিপণ্য নিয়ে পাহাড়িরা আসেননি এখানে। পানছড়ি বাজারে দোকানপাট খোলা থাকলেও অন্যান্য এলাকায় দোকানপাটও খোলেনি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম জানান, ধর্মঘট চলাকালে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। একই দাবিতে সোমবার (১৮ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ।
গত ১১ ডিসেম্বর রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের অনিল পাড়ায় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইউপিডিএফের গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা,সুনীলসহ চার নেতা। এ ঘটনায় ১৫-২০ জনকে অজ্ঞাত দেখিয়ে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন