সব
facebook raytahost.com
রামগড়ে মহান বিজয় দিবস উদযাপন | Protidiner Khagrachari

রামগড়ে মহান বিজয় দিবস উদযাপন

রামগড়ে মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপাের্টার,রামগড়:: খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। শনিবার (১৬ ডিসেম্বর ২০২৩) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে রামগড় লেকপার্কে বিজয় ভাস্কর্য চত্বরে থানা পুলিশের ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা হয়।

পরে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘বিজয়’ এর বেদীতে পৃথক পৃথক ভাবে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, পৌরসভা,উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রামগড় রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সরকারি বেসরকারি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল সাড়ে ৮টায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে বিজয় দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

রামগড় থানার এস আই শামসুল আমিনেরর নেতৃত্বে অনুষ্ঠিত কুচকাওয়াজে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস কর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। এ সময় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেব প্রিয় দাশ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোরম ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সহকারি শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হক, রামগড় পৌরসভার মেয়র মো.রফিকুল আলম কামাল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার ফারুক,নারী ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তারসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস, ওসি দেব প্রিয় দাশ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধাদের। বিকালে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় বিজয় ভাস্কর্য চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
আগুণে পুড়ে ছাই স’মিলসহ ৩ প্রতিষ্ঠান

আগুণে পুড়ে ছাই স’মিলসহ ৩ প্রতিষ্ঠান

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

রামগড় উপজেলা ও পৌর কমিটি গঠন

রামগড় উপজেলা ও পৌর কমিটি গঠন

রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

সীমান্তে অবৈধ মোটরসাইকেল আটক

সীমান্তে অবৈধ মোটরসাইকেল আটক

পাহাড় কেটে স্থলবন্দরে মাটি ভরাটের তদন্ত শুরু

পাহাড় কেটে স্থলবন্দরে মাটি ভরাটের তদন্ত শুরু

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com