স্টাফ রিপাের্টার,মাটিরাঙ্গা:: মহান বিজয় দিবসে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,সহকারী কমিশনার( ভুমি ) মেজবা উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃঞ্চ ধর,ভাইচ চেয়ারম্যান আনিচুজ্জামান ডালিম, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, পৌর কমন্ডা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম,কৃষি কর্মকর্তা সবুজ আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী সহ অতিথিরা।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, বীরাঙ্গনা এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
বিজয়ের ৫২বছর পরেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই উল্লেখ করে বক্তারা বলেন,সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে ঊন্নয়নের পথে অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদ গন উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন