সব
facebook raytahost.com
রাজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা | Protidiner Khagrachari

রাজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রাজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মানিকছড়ির মং রাজবাড়িতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ির নানুমা দেবী দরবার হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কংজরী চৌধুরী।

বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কুমার সুইচিং প্রু’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মানিকছড়ি প্রেসক্লাবের সভাপিত মো. মাঈন উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিকুল আলম চৌধুরী, রামগড়ের বিশিষ্ট সাংবাদিক ও লেখক মো. নিজাম উদ্দিন লাভলু।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বক্তা এবং বীর মুক্তিযোদ্ধাগণ প্রয়াত রাজা বীর মুক্তিযোদ্ধা মংপ্রু সাইনকে স্বাধিনতার ৫২ বছরেও রাস্ট্রীয় স্বীকৃতি না দেয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে অবিলম্বে এ বীর মুক্তিযোদ্ধা ও মং রাজবাড়িকে স্বীকৃতি দিতে জোর দাবী জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষ্যে নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

আপনার মতামত লিখুন :

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com