সব
facebook raytahost.com
চার নেতা হত্যার জেরে পানছড়িতে বাজার বয়কট শুরু | Protidiner Khagrachari

চার নেতা হত্যার জেরে পানছড়িতে বাজার বয়কট শুরু

চার নেতা হত্যার জেরে পানছড়িতে বাজার বয়কট শুরু

স্টাফ রিপোর্টার:: পানছড়ি লোগাং অনিলপাড়ায় ৪ জন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি বাজার বয়কট কর্মসূচি শুরু হয়েছে। ঘোষিত কর্মসূচী অনুযায়ী শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে ইউপিডিএফের ডাকে এক মাসের জন্য বাজার বয়কট রয়েছে।

এদিকে বাজার বয়কটের কারণে পাহাড়িরা বাজারে আসছেন না। এর ফলে বাজারে বেচাকেনা কমে আসবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এর আগে ২০১৮ সালেও পানছড়ি বাজার বয়কট করেছিল আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ।

এ ঘটনায় অপহৃত বাকি তিন নেতাকে অক্ষত উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় সেনাবাহিনীর তাদের অক্ষত উদ্ধার করে। উদ্ধারকৃতরা হচ্ছে- ইউপিডিএফ সদস্য,নীতি দত্ত চাকমা,হরিকমল ত্রিপুরা,প্রকাশ ত্রিপুরাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম।

সোমবার (১১ ডিসেম্বর ২০২৩) রাত ১০টার দিকে ইউপিডিএফ ও সহযোগি সংগঠনের ৭ জন নেতাকর্মী পরদিন যুব সম্মেলন সফল করতে লোগাঙ সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় সোমবার রাতে বিপুল চাকমাসহ ৭ জন অনিল পাড়া গ্রামে এক বাড়িতে অবস্থানকালে সশস্ত্র একটি দল ওই বাড়িতে গিয়ে ব্রাশফায়ার করে বিপুল চাকমা,সুনীল ত্রিপুরা,লিটন চাকমা ও রুহিন বিকাশ ত্রিপুরাকে হত্যা করে।

ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com