সব
facebook raytahost.com
মাটিরাঙ্গায় যামিনীপাড়ায় নগদ অর্থ বিতরণ | Protidiner Khagrachari

মাটিরাঙ্গায় যামিনীপাড়ায় নগদ অর্থ বিতরণ

মাটিরাঙ্গায় যামিনীপাড়ায় নগদ অর্থ বিতরণ

ডেস্ক রিপোর্ট:: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর উদ্যাগে সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন অনুদান বিতরণ করা হয়েছে।

পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালের দিকে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব ও অসহায় ২টি পরিবারকে নগদ অর্থ এবং বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থ্য ২ জন ব্যক্তিকে নগদ অর্থ বিতরণ করেন।

যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৫০ হাজার টাকা এবং গরীব মেধাবী ৫ জন শিক্ষার্থীকে নগদ ১২ হাজার টাকা অনুদান প্রদানসহ ১১ জন শিক্ষার্থীকে পাঠ্য বই বিতরণ করেন। খ্রীষ্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন উপলক্ষে ৪ টি গীর্জায় নগদ ৩৮ হাজার টাকা অনুদান প্রদান এবং স্থানীয় বেলালপোস্ট মসজিদের জন্য ৩টি কার্পেট ক্রয়ের ব্যবস্থা করে দেন।

এছাড়াও জোনের আওতাধীন এলাকায় অবস্থিত বড়বিল মুসলিম পাড়া মাদ্রাসা, বিরাশিটিলা হাফিজিয়া মাদ্রাসা, আসালং ইসলামপুর করিমিয়া হাফিজিয়া মাদ্রাসা, মোল্লা বাজার ফজলুল উলুম হাফিজিয়া মহিলা মাদ্রাসা এবং ডাক বাংলা ইসলামী শিক্ষা কেন্দ্র ও এতিমখানায় ৩৫০ কেজি চাল অনুদান প্রদান করেন।

৫৮৩ সুবিধা ভোগীদের মাঝে মোট ১ লাখ ৩৭ হাজার ৫৩৪ টাকার অনুদান প্রদান করেন যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির পিএসসি।

আপনার মতামত লিখুন :

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

সীমান্তে নজরদারী বৃ‌দ্ধি,মাঠে নামছে বিজি‌বি

সীমান্তে নজরদারী বৃ‌দ্ধি,মাঠে নামছে বিজি‌বি

‌বিজয়ী হলে ছয় মাসের মধ্যে রাস্তা করে দেয়া হবে

‌বিজয়ী হলে ছয় মাসের মধ্যে রাস্তা করে দেয়া হবে

মা‌টিরাঙায় নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক

মা‌টিরাঙায় নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com