সব
facebook raytahost.com
অপহৃত ইউপিডিএফের ৩ সদস্য অক্ষত উদ্ধার | Protidiner Khagrachari

অপহৃত ইউপিডিএফের ৩ সদস্য অক্ষত উদ্ধার

অপহৃত ইউপিডিএফের ৩ সদস্য অক্ষত উদ্ধার

সেনাবাহিনীর দূর্ধর্ষ বিশেষ অভিযান

আল-মামুন:: পানছড়ি লোগাং অনিলপাড়ায় ৪ জন হত্যাকাণ্ডের ঘটনায় পর অপহৃত তিন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন নেতাকে অক্ষত উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে থেকে তাদের অক্ষত উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছে পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম। তাদের তিনজনকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি। এ নিয়ে পাহাড়ে নানা জল্পনা-কল্পনা আর গুঞ্জন ছড়িয়ে পড়ে। উদ্ধারের পর কেটে যায় ধুষর কুয়াশা।

নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাতের নেতৃত্বে একদল সেনা সদস্য রাতে বিশেষ অভিযান চালায়। দূর্ধর্ষ এ অভিযানে পাহাড়ি ছনের ঝুমঘরে বাঁধা অবস্থায় ইউপিডিএফ সদস্য,নীতি দত্ত চাকমা,হরিকমল ত্রিপুরা,প্রকাশ ত্রিপুরাকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান কালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায় বলে সূত্র জানায়।

অপহৃত হচ্ছে-ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা,হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরা। সোমবার (১১ ডিসেম্বর ২০২৩) রাত ১০টার দিকে ইউপিডিএফ ও সহযোগি সংগঠনের ৭ জন নেতাকর্মী পরদিন যুব সম্মেলন সফল করতে লোগাঙ সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন।

এ সময় সোমবার রাতে বিপুল চাকমাসহ উক্ত ৭ জন অনিল পাড়া নামক গ্রামে এক ব্যক্তির বাড়িতে অবস্থান কালে পানছড়ি সদর এলাকা থেকে সশস্ত্র একটি দল ওই বাড়িতে গিয়ে এলোপাথাড়ি ব্রাশফায়ার করে বিপুল চাকমা,সুনীল ত্রিপুরা,লিটন চাকমা ও রুহিন বিকাশ ত্রিপুরাকে হত্যা করে। চার জনকে হত্যার পর সন্ত্রাসীরা সেখান থেকে ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি।’

আপনার মতামত লিখুন :

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠ নির্বাচনে বদ্ধপরিকর বিজিবি

ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠ নির্বাচনে বদ্ধপরিকর বিজিবি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com