আল-মামুন:: পানছড়ি লোগাং অনিলপাড়ায় ৪ জন হত্যাকাণ্ডের পর অপহরণ হওয়া তিন ইউপিডিএফ সদস্য উদ্ধার হয়েছে বলে গুঞ্জন শুনা যাচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত না করলেও একাধিক সূত্র উদ্ধারের বিষয়টি জানান।
নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ দল অপহৃতদের উদ্ধার করেছে বলে বিশ্বস্ত একটি সূত্র জানালেও প্রশাসনের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তেমন কোন বক্তব্য পাওয়া যায়নি। কখন,কোথাই থেকে তাদের উদ্ধার করা হয়েছে তাৎক্ষণিক বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
অপহৃত হচ্ছে-ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা,হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরা। সোমবার (১১ ডিসেম্বর ২০২৩) রাত ১০টার দিকে ইউপিডিএফ ও সহযোগি সংগঠনের ৭ জন নেতাকর্মী পরদিন যুব সম্মেলন সফল করতে লোগাঙ সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন।
এ সময় সোমবার রাতে বিপুল চাকমাসহ উক্ত ৭ জন অনিল পাড়া নামক গ্রামে এক ব্যক্তির বাড়িতে অবস্থান কালে পানছড়ি সদর এলাকা থেকে সশস্ত্র একটি দল ওই বাড়িতে গিয়ে এলোপাথাড়ি ব্রাশফায়ার করে বিপুল চাকমা,সুনীল ত্রিপুরা,লিটন চাকমা ও রুহিন বিকাশ ত্রিপুরাকে হত্যা করে।
চার জনকে হত্যার পর সন্ত্রাসীরা সেখান থেকে ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি।’



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন