সব
facebook raytahost.com
পাহাড়ের সেনা রিজিয়নের সহায়তা | Protidiner Khagrachari

পাহাড়ের সেনা রিজিয়নের সহায়তা

পাহাড়ের সেনা রিজিয়নের সহায়তা

প্রতিনিধি বান্দরবান:: বান্দরবানের থানচি উপজেলার বাকলাই সেনা ক্যাম্প প্রাঙ্গনে মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল এই আয়োজন করে। বাকলাই ক্যাম্পের অধীনে অবস্থানরত অসহায় শতাধিক পরিবারকে দুইটি করে শীতবস্ত্র (কম্বল) এবং বাসিংরাং ত্রিপুরা পাড়া পবিত্র বড়দিন পালন উপলক্ষ্যে নগদ ২০ হাজার টাকা, সংস্কৃতি পরিচর্চার জন্য কিবোর্ড, ফুটবল, খেলার জার্সিসহ নানান সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বান্দরবান সেনা রিজিয়ানের ৬৯ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন বলেন- পাহাড়ে শান্তি, শৃঙ্খলা, স্বাধীনতা ও সর্বভৌমত্ব রক্ষা ছাড়াও সম্প্রীতি উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে সেনাবাহিনী ক্লান্তিহীন এবং অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়াও পবিত্র বড় দিন পালন, অসহায়, হত দরিদ্র শিক্ষার্থী ও সাধারণ পরিবারকে নানানভাবে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন ১৬ ইস্ট বেঙ্গল বাকলাই এলাকার ইউনিট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন, জেলা সেনা রিজিয়নের মেজর মো. শায়েখ উজ জামান (জিটুআই), বাকলাই ক্যাম্পের অধিনায়ক মেজর মহেববুল্লাহ সাদী, আবাসিক চিকিৎসক ক্যাপ্টেন সালমান মেহেদি অংকন, ওয়ারেন্ট অফিসার সুবেদা রিফাত প্রমুখ।

এর আগে সকাল ১০টায় বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. তৈমুর হাসান খানের আয়োজনে ব্যাটালিয়ান সদর পরিদর্শন, বাগান পাড়া, সাখয় ম্রো কমান্ডার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেনরোয়া হৈতং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ১টি করে ক্লিপ বোর্ড, ১টি রং পেন্সিল বক্স, ৬টি কলম, ১টি স্কেল, ১টি কোর্ট ফাইল দেয়া হয়। এছাড়া বাগান পাড়ায় পবিত্র বড়দিন উপলক্ষ্যে নগদ ২০ হাজার টাকা ও সংস্কৃতি চর্চার জন্য সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

সন্ত্রাসীদের সাথে সখ্যতা, গ্রেপ্তার ৩

সন্ত্রাসীদের সাথে সখ্যতা, গ্রেপ্তার ৩

তিন পার্বত্য জেলায় এসপি হলেন যারা

তিন পার্বত্য জেলায় এসপি হলেন যারা

মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল পর্যটকের

মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল পর্যটকের

পাহাড়ের ঘোষিত বিএনপির প্রার্থী যারা

পাহাড়ের ঘোষিত বিএনপির প্রার্থী যারা

বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ

বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ

মুক্তি পেলেন বান্দরবানের আ.লীগ নেতা

মুক্তি পেলেন বান্দরবানের আ.লীগ নেতা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com