প্রতিনিধি,খাগড়াছড়ি:: পাহাড়ের প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে পিনন,থামি বুনন করা জন্য বিনামূল্যে সুতা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনস স্কুলে মাত্রার উদ্যোগে ১শ ১৬ জন নারীদের মাঝে এসব সুতা ও সেলাই বিতরণ করা হয়েছে।
মাত্রার প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসি পারভীন বলেন,” পুঁজির অভাবে অনেক দরিদ্র নারী উদ্যোক্ততা হতে পারছে না। পাহাড়ের প্রত্যন্ত গ্রামের অসহায় নারীদের স্বাবলম্বী করতে থামি,পিনন বুননের জন্য বিনামূল্যে এসব উপকরণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।“
এসময় খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.সহিদুজ্জানান ও জেলা পুলিশ সুপার মুক্তা ধর,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া উপস্থিত ছিলেন। গত এক বছরে মাত্রার পক্ষ থেকে ৪ শতাধিক পাহাড়ি নারীকে বিনামূল্যে সুতা ,মোড়া তৈরি উপকরণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন