সব
facebook raytahost.com
মমতাজের আয় বেড়ে কমেছে ঋণ | Protidiner Khagrachari

মমতাজের আয় বেড়ে কমেছে ঋণ

মমতাজের আয় বেড়ে কমেছে ঋণ

স্টাফ রিপাের্টার:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ বেগমের হলফনামায় আয় ও সম্পদ বেড়েছে। অর্থাৎ পাঁচ বছরে আয় বেড়েছে প্রায় ২৮ শতাংশ। তবে ঋণ কমেছে। এছাড়া বিদেশ তার নামে দুটি ফৌজদারি মামলা রয়েছে।

হলফনামা তথ্য সূত্র, মমতাজ বেগম সংসদ সদস্য ভাতা ছয় লাখ ৬০ হাজার টাকা ও আনুষঙ্গিক পারিতোষিক বাবদ তিনি বছরে আয় করেন ১৬ লাখ ৫৮ হাজার টাকা। অস্থাবর সম্পত্তি হিসাবে মমতাজ বেগমের নগদ পাঁচ লাখ টাকা আছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা অর্থের পরিমাণ ১৮ লাখ ৮৫ হাজার ২১৮ টাকা। মধু উজালা কোল্ড স্টোরেজ লিমিটেডের তিন কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের শেয়ার আছে তার। সঞ্চয়পত্র আছে ৪৫ লাখ টাকার।

মমতাজ বেগমের নামে গাড়ি আছে তিনটি। ল্যান্ডক্রুজার নামে একটি গাড়ির দাম এক কোটি তিন লাখ সাড়ে ১২ হাজর টাকা। এছাড়া ল্যান্ডক্রুজার ভি-৮ মডেলের গাড়ির দাম ৪৬ লাখ ২০ হাজার টাকা এবং ২৮ লাখ টাকা মূল্যের টয়োটা হাইয়েস আছে তার। নির্ভরশীলদের নামে মধু উজালা কোল্ড স্টোরেজের শেয়ার আছে ৬৫ লাখ ৭৬ হাজার টাকার।

মমতাজ বেগমের পাঁচ বছরে আয় বেড়েছে প্রায় ২৮ শতাংশ। ২০১৮ সালে তার বাৎসরিক আয় ছিল ৩৮ লাখ ৮৪ হাজার ২৭৬ টাকা। বর্তমানে তার আয় দেখানো হয়েছে ৪৯ লাখ ৫৭ হাজার ৮৮৮ টাকা। এর মধ্যে তার পেশা থেকে আয় বছরে ৭ লাখ টাকা। বাকিটা কৃষি খাত থেকে তিন লাখ, বাড়ি এপার্টমেন্ট অথবা দোকান ভাড়া থেকে ১০ লাখ ৮২ হাজার ৯৯৭ টাকা এবং শেয়ার সঞ্চয়পত্র অথবা ব্যাংক আমানত থেকে আসে ৫ লাখ ৫৬ হাজার ৮৯১ টাকা।

পাঁচ বছরে প্রায় ৫২ লাখ ৫৩ হাজার টাকার ঋণের পরিমাণ কমেছে মমতাজের। ২০১৮ সালে মমতাজের ব্যাংক ঋণ ছিল তিন কোটি ৩৪ লাখ ১১ হাজার ৪৬৪ টাকা । ২০২৩ সালের হলফনামায় ব্যাংক ঋণ দেখানো হয়েছে দুই কোটি ৮১ লাখ ৫৮ হাজার টাকা। ভারতের বহরমপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এবং কলকাতার হাইকোর্টে মমতাজের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা চলমান আছে।

কৃষি জমি না বাড়লেও পাঁচ বছরে মমতাজের ৭০০ শতাংশ অকৃষি জমি কমেছে। ২০১৮ সালের নির্বাচনে হলফনামা অনুযায়ী তার অকৃষি জমি ছিল ১২০০ শতাংশ। ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৫০০ শতাংশে। মহাখালীতে ৫ তলা বিশিষ্ট এবং সিংগাইরের জয়মন্টপ এলাকায় দোতলা বিশিষ্ট একটি বাড়ি আছে মমতাজের। যার মূল্য দেখানো হয়েছে ৫৭ লাখ ৫ হাজার ৪৪০ টাকা।

হলফনামায় নিজের পরিচয়ে মৃত বাবার নাম উল্লেখ থাকলেও মমতাজের স্বামীর নামে নগদ পাঁচ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১৮ লাখ টাকা এবং ১৩০০ সিসি ফান কার্গো নামে একটি গাড়ি দেখানো হয়েছে। গাড়িটির মূল্য আট লাখ টাকা।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
রাভিনার সঙ্গে গোপনে অক্ষয়ের,ভাঙলো শিল্পা

রাভিনার সঙ্গে গোপনে অক্ষয়ের,ভাঙলো শিল্পা

আবারো কি প্রেমে পড়লেন পরীমণি!

আবারো কি প্রেমে পড়লেন পরীমণি!

বাস্তবেই প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!

বাস্তবেই প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!

দ্বীপের মালিক জ্যাকুলিন

দ্বীপের মালিক জ্যাকুলিন

মায়ের উৎসাহে পূর্ণিমা অভিনয়ে

মায়ের উৎসাহে পূর্ণিমা অভিনয়ে

গৃহকর্মীর বিরুদ্ধে করা পরীর মামলা খারিজ

গৃহকর্মীর বিরুদ্ধে করা পরীর মামলা খারিজ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com