সব
facebook raytahost.com
কুজেন্দ্র লাল ত্রিপুরার পাঁচ বছরে নগদ অর্থ বেড়েছে ৪৫ গুণ | Protidiner Khagrachari

কুজেন্দ্র লাল ত্রিপুরার পাঁচ বছরে নগদ অর্থ বেড়েছে ৪৫ গুণ

কুজেন্দ্র লাল ত্রিপুরার পাঁচ বছরে নগদ অর্থ বেড়েছে ৪৫ গুণ

স্টাফ রিপাের্টার,খাগড়াছড়ি:: জাতীয় সংসদের ২৯৮ নং আসনের বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বার্ষিক আয় ৪কোটি ১৬ লক্ষ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তিনি তা উল্লেখ করেছেন। তৃতীয় বারের মতো তিনি নৌকা প্রীতিকে এ আসনে সংসদ নির্বাচন করছেন।

সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা আয়ের প্রধান উৎস কৃষি এবং ব্যাবসা উল্লেখ করেছেন। বিগত পাঁচ বছরে কৃষি এবং ব্যবসা খাতে সফলতা এসেছে জাতীয় সংসদের ২৯৮ নং আসনের বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার। একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় কৃষি খাতে বাৎসরিক আয় দেখিয়েছিলেন ৩লক্ষ টাকা এবং ব্যবসা থেকে আসতো ৫৫ লক্ষ টাকা ।

দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় কৃষিখাতে বাৎসরিক আয় ৬৭লক্ষ ৬৪ হাজার ৯শত ৪৬ টাকা এবং ব্যবসা থেকে বাৎসরিক আয় দেখিয়েছেন ৩কোটি ৭লক্ষ ৪৩ হাজার ৭শত ১টাকা। পাঁচ বছরে নগদ অর্থ বেড়েছে ৪৫ গুণ।

একাদশ সংসদের নির্বাচনের হলফনামায় নগদ টাকা দেখিয়েছিলেন ১০ লক্ষ ৫০ হাজার টাকা এবং ব্যাংকে ২৭ লক্ষ ৫০ হাজার টাকা । বর্তমানে ৪কোটি ৭৮ লক্ষ ১৬ হাজার ৩ শত ৩৯ টাকা নগদ এবং ব্যাংকে রয়েছে ৫৩ লক্ষ ৯২ হাজার ৯শত ৬১ টাকা। এফডিআর রয়েছে ১কোটি ১৫ লক্ষ ৫ হাজার ১ শত ৫৬ টাকা এবং ডিপিএস ১৪ লক্ষ ১৭ হাজার ৮শত ৪১ টাকা বর্তমান হলফনামায় উল্লেখ করেছেন।

বেড়েছে বাড়ি গাড়ির সংখ্যা। ঢাকার পূর্বাচলে কিনেছেন প্লট। উত্তরায় রয়েছে ১৭৮৩.২৩ বর্গফুটের একটি ফ্লাট। কমেছে ব্যাংক ঋণ। একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় উল্লেখ রয়েছে দুই ব্যাংকে সিসি লোন রয়েছে ১ কোটি টাকা । বর্তমানে ৫লক্ষ ১১ হাজার ৮শত ৫০ টাকা সিসি লোন দেখিয়েছেন।

আপনার মতামত লিখুন :

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com