সব
facebook raytahost.com
আগুনে শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষোভ আ.লীগের | Protidiner Khagrachari

আগুনে শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষোভ আ.লীগের

আগুনে শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষোভ আ.লীগের

স্টাফ রিপাের্টার,মানিকছড়ি:: বিএনপির আহুত অবরোধ ও হরতালে গত ২৬ নভেম্বর খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় ট্রাকে দুর্বৃত্তের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেলপার শ্রমিক মো. বেলাল হোসেন। এ ঘটনার প্রতিবাদ এবং অবৈধ অবরোধ, হরতালের বিরুদ্ধে ফুসে উঠেছে পুরো খাগড়াছড়ি জেলা।

এরই ধারাবাহিকতায় মানিকছড়ি উপজেলা আ.লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়।

পরে আমতলা চত্বরে উপজেলা আ.লীগের সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি মো.সামায়উন ফরাজি সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.জামাল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা, বিএনপি জামায়াত কর্তৃক অবৈধ হরতাল ও অবরোধের নামে আগুন সন্ত্রাসে পরিবহন শ্রমিক বেলাল হোসেন নির্মম হত্যাকান্ডের শিকার। অনতিবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com