সব
facebook raytahost.com
মারা গেছেন আগুনে দগ্ধ হেলপার | Protidiner Khagrachari

মারা গেছেন আগুনে দগ্ধ হেলপার

মারা গেছেন আগুনে দগ্ধ হেলপার

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির গুইমারায় চালবাহী ট্রাকে আগুন দেয়ার ঘটনায় দগ্ধ ট্রাক চালকের সহকারী বেলাল হোসেন (৩৫) মারা গেছেন। শনিবার (২ ডিসেম্বর ২০২৩) বিকেলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। নিহত বেলাল এর বাড়ী মাটিরাঙা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম মধ্যপাড়া এলাকায়। সে সেখানকার বাসিন্দা মো. জাহিদুল হকের ছেলে বলে একটি সূত্র জানায়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর জানান, ট্রাকে আগুেনর ঘটনায় ট্রাক চালক মো. ইসহাক মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় এখন পর্যন্ত ৬ বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা হাজতে আছেন। বেলালের মৃত্যুর ঘটনায় নতুন করে মামলা হবে। ঢাকায় ময়নাতদন্ত শেষে লাশ মাটিরাঙ্গায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

গত রবিবার (২৭ নভেম্বর) ভোর রাতে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। রবিরাব দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে আলাউদ্দিনের বাড়ীর সামনে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে সরকারী চাউল বোঝাই ট্রাকে (ঢাকা মেট্রো -ট ১৩-৭৮৮৩) পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হয়। ট্রাকটি চাউল নিয়ে চট্টগ্রাম থেকে মাটিরাঙ্গা থানার তাইন্দং যাচ্ছিল বলে জানান স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :

গুইমারায় সমাজসেবা দিবস পালিত

গুইমারায় সমাজসেবা দিবস পালিত

ক্ষতিগ্রস্তদের ২৫ লাখ টাকা পুনর্বাসন সহায়তা প্রদান

ক্ষতিগ্রস্তদের ২৫ লাখ টাকা পুনর্বাসন সহায়তা প্রদান

শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা সভা

শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা সভা

জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত

জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত

ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন এর উদ্বোধন

ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন এর উদ্বোধন

বর্ণিল আয়োজনে বিজয় দিবস উদযাপন

বর্ণিল আয়োজনে বিজয় দিবস উদযাপন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com