স্টাফ রিপোর্টার,মাটিরাঙ্গা:: ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৬তম বার্ষিকী উপলক্ষ্যে গুইমারা রিজিয়ন কর্তৃক নানা কর্মসূচীর আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় (শনিবার ২ ডিসেম্বর ২০২৩ )১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন সম্প্রীতি র্যালি, মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবাও ঔষধ বিতরন করা হয়েছে।
সকাল ৮ টায় জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি’র নেতৃত্বে মাটিরাঙ্গায় জোন থেকে সম্প্রীতি র্যালি মাটিরাঙ্গা বাজার প্রদক্ষিন করে মাটিরাঙ্গা জোনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময়, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার, মাটিরাঙ্গা জেনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) মো: শরিফসহ জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন।
দুপুুরের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গুইমারা রিজিয়নের শীতবস্ত্র বিতরণ উদ্বোধনের পর পর মাটিরাঙ্গা জোনে আওতাধীন এলাকার পাহাড়ী বাঙালী ১৫০ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও একই মাঠে ৩৯৩ জন পাহাড়ি ২৬২জন বাঙালী মোট ৬৫৫ জনকে বিনামুল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসাসেবা দেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক। এ সময় ব্যাটারী কমান্ডার মেজর মো: নাজমুল হাসান সমিক, জি উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন