সব
facebook raytahost.com
বাঘাইহাটে পার্বত্য শান্তি চুক্তির ২৬বছর পূর্তি উদযাপন | Protidiner Khagrachari

বাঘাইহাটে পার্বত্য শান্তি চুক্তির ২৬বছর পূর্তি উদযাপন

বাঘাইহাটে পার্বত্য শান্তি চুক্তির ২৬বছর পূর্তি উদযাপন

মো:সোহেল রানা,দীঘিনালা:: বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট জোন ও এলাকাবাসীর উদ্যোগে পাহাড়ি বাঙালি ভেদাভেদ ভূলে জাঁকজমক ভাবে একত্রিত হয়ে শান্তিশৃঙ্খলা বজায় রেখে দিবসটি পালন করা হয়েছে। শনিবার(২ডিসেম্বর ২০২৩) সকাল সাড়ে ৯টায় ২৬তম পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর দিবস উপলক্ষে বাঘাইহাট ৬ই বেংগলের আয়োজনে বাঘাইহাট সেনাবাহিনীর খেলার মাঠ থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেয় বাঘাইহাট ৬ইং বেংগলের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তৌহিদুর রহমান পিএসসি ও স্থানীয় সকল পাহাড়ি- বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের লোকজনের অংশ গ্রহনের র‌্যালিটি বাঘাইহাট বাজার ৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদ এলাকা ঘুরে শেষে হয়। পরে জোন সদরের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের ও হেডম্যান ও কার্বারীদের নিয়ে আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষে হয়।

র‌্যালি শেষে জোন কমান্ডার মহোদয় সকলের উদ্দেশ্য বলেনঃ পার্বত্য অঞ্চলে যারা শান্তি বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে দমন করতে হবে। কারন আমাদের দেশে কোন সন্ত্রাসীর ঠাই নাই। এতে হতদরিদ্র ও দুস্থ পাহাড়ী বাঙ্গালী ২শতাধিক জন রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ এএমসি।

বাঘাইহাট জোন সদর প্রশিক্ষন মাঠে পাহাড়ি-বাঙ্গালী শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জোন সদরের হেডম্যান ও কার্বারী সম্মেলনে বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রামে ১৯৯৭ সালে ২ ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি সম্প্রীতি, রাস্তা, স্কুল, কলেজ, পর্যটন নগরীসহ উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর দিক নির্দেশনায় বাঘাইহাট সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি উন্নয়ন ঘটছে।

আপনার মতামত লিখুন :

অসহায় পরিবারকে ৫৪ বিজিবি’র ঢেউটিন ও অর্থ বিতরণ

অসহায় পরিবারকে ৫৪ বিজিবি’র ঢেউটিন ও অর্থ বিতরণ

দুই লাখের বেশি ভোটে দীপেন দেওয়ানের জয়

দুই লাখের বেশি ভোটে দীপেন দেওয়ানের জয়

দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেল ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেল ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com