সব
facebook raytahost.com
ভোট যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে ৭ প্রার্থী | Protidiner Khagrachari

ভোট যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে ৭ প্রার্থী

ভোট যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে ৭ প্রার্থী

আল-মামুন:: খাগড়াছড়ি আসনে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে ৭ প্রার্থী। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবারের দ্বাদশ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে।

২৯৮নং খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগের কুজেন্দ্র লাল ত্রিপুরা,স্বতন্ত্র প্রার্থী হিসেবে একক প্রার্থী খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, তৃণমুল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমা,জাকের পার্টির মোহাম্মদ হোসেন,ন্যাশনাল পিপলস্ পার্টির মোস্তফা ও বাংলাদেশ কংগ্রেস থেকে হাবীবুর রহমান নিজে মনোনয়নপত্র জমা দেন।

ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র জমার শেষ দিনে উৎসব মুখোর পরিবেশে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা স্বতন্ত্র একক প্রার্থী এবং দলের ব্যানারে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে-উৎসব মুখোর পরিবেশে খাগড়াছড়ি ২৯৮নং আসনে বুধবার (২৯ নভেম্বর ২০২৩) দুপুর ২টায় রিটার্নিং অফিসার খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান এর হাতে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ নৌকা মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। সব মিলিয়ে খাগড়াছড়ি আসনে ৭ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিলো।

বৃহস্পতিবার দুপুরে ১২টায় পর থেকে বিকেল ৪টা পর্যন্ত সমর্থনকারী ও কর্মীরা প্রার্থীর সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেয়। এতে নেতাকর্মীদের মধ্যে উৎসব আর নির্বাচনী আমেজের মধ্য দিয়ে সকলে জয়ের ব্যাপারে সকলে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি (রোববার)। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ওইদিন থেকে প্রচার-প্রচারণা চালানো যাবে। একযোগে সারাদেশে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় (২৯৮) আসনে মোট ভোটার সংখ্যা- ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১ বলে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com