সব
facebook raytahost.com
অনিদিষ্টকালের জন্য বন্ধ খাগড়াছড়ি-ফেনীর বাস সার্ভিস | Protidiner Khagrachari

অনিদিষ্টকালের জন্য বন্ধ খাগড়াছড়ি-ফেনীর বাস সার্ভিস

অনিদিষ্টকালের জন্য বন্ধ খাগড়াছড়ি-ফেনীর বাস সার্ভিস

চালককে বেদড়ক মারধর

আল-মামুন:: ফেনী গাড়ি থেকে নামিয়ে শান্তি পরিবহনের চালক মো: দলিলুর রহমান দয়ালকে বেদড়ক মারধরের জেরে খাগড়াছড়ি-ফেনী সড়কে বাস সার্ভিস অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

সংগঠনের নেতারা জানান, মাস খানিক আগে দুটি বাস ভাড়া নিয়ে কুমিল্লা যাওয়ার পথে করেরহাটে পরিবহনের চাঁদার জন্য সিগনাল দেয় ফেনী বাস মালিক সমিতির সভাপতি মামুন চৌধুরীর লোকজন। প্রশাসনিক ভাড়ার গাড়ি হওয়ায় কোন জায়গায় না থাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ফেনীর প্লাইওভারে সিগনাল চালক মো: দলিলুর রহমান দয়ালকে।

এ সময় ৩০ জনের মতো লোকজন তাকে আটকে ৭/৮জন চালক দলিলুর রহমানকে বেধড়ক মারধর করে। পরে যাত্রীরা তাকে উদ্ধার করে খাগড়াছড়িতে নিয়ে আসে। রাতে গুরুত্বর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ এর বৈঠক বসে হামলা ও মারধনের সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত অনিদিষ্টকালের জন্য খাগড়াছড়ি-ফেনী সড়কে বাস সার্ভিস বন্ধ ঘোষণা করেন নেতারা।

বৈঠকে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ এর সাংগঠনিক সম্পাদক মো: আ: আজিম, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ (শান্তি পরিবহন) এর সভাপতি মো: আবুল কাশেম ভূঁইয়া,খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আ: মোমিন, সাধারন সম্পাদক হাজ্বী মাহবুব উল আলমসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

এ ঘটনায় আহত চালক অসুস্থ থাকার এখন পর্যন্ত কোন ধরনের মামলা হয়নি। সুষ্ঠ সমাধান না হলে কঠোর কর্মসূচীসহ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ এর নেতারা।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com