সব
facebook raytahost.com
দ্বাদশ নির্বাচনে খাগড়াছড়িতে ভোটার সংখ্যা কত? | Protidiner Khagrachari

দ্বাদশ নির্বাচনে খাগড়াছড়িতে ভোটার সংখ্যা কত?

দ্বাদশ নির্বাচনে খাগড়াছড়িতে ভোটার সংখ্যা কত?

স্টাফ রিপোর্টার:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১ বলে জানিয়েছে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্র।

ফলে গত বারের চেয়ে ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন। তার মধ্যে প্রায় অর্ধেক ভোটার উপজাতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ৪ লাখ ৪১ হাজার ৭৪৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৫২৪ এবং নারী ভোটার ২ লাখ ১৫ হাজার ২১৯ জন। অর্থাৎ গতবারের চেয়ে এবার ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রও বেড়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে ভোট কেন্দ্র ছিল ১৮৭টি। এবার ৯টি বেড়ে হয়েছে ১৯৬টি। এছাড়া কেন্দ্র পরিবর্তন হয়েছে ৮টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬৪ ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ হওয়ায় প্রশাসনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। তবে এখনো কয়টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ সে তালিকা হয়নি।

এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দীঘিনালা ও লক্ষ্মীছড়ির দুর্গম ৩টি কেন্দ্রে হেলিকপ্টারে আগেই ভোটের উপকরণ পাঠানো হয়। তবে এবার ঐসব ভোট কেন্দ্রে কোন পদ্ধতিতে ভোটের উপকরণ পাঠানো হবে তা নির্ধারিত হয়নি বলে একটি সূত্র জানান।

আপনার মতামত লিখুন :

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com