স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মহালছড়িতে বিপুল পরিমান বিদেশি সিগারেটসহ মোঃ সফিকুল ইসলাম (২৩) কে আটক করেছে পুলিশ। সফিকুল ইসলাম জেলার সদর ইউপির স্বনির্ভর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। সোমবার (২৭ নভেম্বর ২০২৩) গভীর রাতে মহালছড়ি ইউপির ২৪-মাইল ইউসিবি এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুক্তা ধর। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড় টার দিকে মহালছড়ি ইউপির ২৪-মাইল ইউসিবি এলাকা হতে সতের হাজার প্যাকেট বিদেশী সিগারেটসহ মোঃ সফিকুল ইসলাম নামে একজন কে আটক করেছে পুলিশ। যার বাজার মূল্য চৌত্রিশ লক্ষ টাকা ।

একই সময় সিগারেট বহণকৃত পিকআপ (চট্টমেট্রো-ন ১১-৯২৬৬) টি জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত সিগারেটগুলি চট্টগ্রামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছে সফিকুল ইসলাম। এ বিষয়ে মামলা রুজুর প্রক্রিয়াধীন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন