স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অবৈধভাবে করাতকল পরিচালনা করে তিনটি করাতকলের মালিককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। একইসঙ্গে অনুমোদন ছাড়া করাতকল পরিচালনা না করতে বলা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, তিনটি করাতকলের বৈধ লাইসেন্স ও কাগজপত্র দেখাতে না পারায় তাদের মালিককে জরিমানা করা হয়েছে।
অবৈধ করাতকল পরিচালনাকারীদের বিষয়ে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। এসময় বন বিভাগের কর্মকর্তা ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।