সব
facebook raytahost.com
পাহাড় কাটার দায়ে দু'জনকে ২ লাখ টাকা অর্থদন্ড | Protidiner Khagrachari

পাহাড় কাটার দায়ে দু’জনকে ২ লাখ টাকা অর্থদন্ড

পাহাড় কাটার দায়ে দু’জনকে ২ লাখ টাকা অর্থদন্ড

স্টাফ রিপাের্টার,রামগড়:: খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটার অপরাধে দুই ব্যক্তিকে ২ লাখ টাকার অর্থদন্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার(২৩ নভেম্বর ২০২৪) বিকালে উপজেলার দুর্গম এলাকা বাজার চৌধুরিপাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই অপরাধীকে এ সাজা দেন।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, রামগড় পৌরসভার তৈচালাপাড়ার মো. নুরুন্নবীর ছেলে মো. হানিফ ও ফেনীরকুল এলাকার মো. ইউছুপের ছেলে জামাল উদ্দিন। নির্বাহি ম্যাজিস্ট্রেট ও রামগড় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাজার চৌধুরী পাড়া এলাকায় পাহাড় কাটা হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ঐ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

অভিযানে স্কেভেটর দিয়ে পাহাড় কাটারত অবস্থায় মো. হানিফ ও জামাল উদ্দিন নামে দুই ব্যক্তিকে হাতে-নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পাহাড় কাটা ও পরিবহণের অপরাধে ওই দুই ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে সর্বমোট দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাহি ম্যাজিস্রেীেট আরও বলেন, আসামিদ্বয় অর্থদণ্ডের সমুদয় অর্থ তাৎক্ষণিক নগদ পরিশোধ করায় তাদেরকে সতর্ক করে মুক্তি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

সিআইডি প্রধান হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন আহমদ

সিআইডি প্রধান হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন আহমদ

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ

জ্বালানি তেলের দোকানে উপচে পড়া ভিড়

জ্বালানি তেলের দোকানে উপচে পড়া ভিড়

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com