সব
facebook raytahost.com
অবরোধে খাগড়াছড়িতে জননিরাপত্তায় শর্তক পুলিশ | Protidiner Khagrachari

অবরোধে খাগড়াছড়িতে জননিরাপত্তায় শর্তক পুলিশ

অবরোধে খাগড়াছড়িতে জননিরাপত্তায় শর্তক পুলিশ

স্টাফ রিপোর্টার:: বিএনপি ও সমমনা কয়েকটি দলের ডাকা ৬ষ্ঠ দফায় অবরোধে খাগড়াছড়িতে জন নিরাপত্তায় শর্তক অবস্থানে তৎপর রয়েছে পুলিশ। ফলে অবরোধে হামলা-নাশকতা,পিকেটিং করতে দেখা যায়নি অবরোধকারীদের।

অবরোধে দুরপাল্লার কোন যানবাহন চলাচল না করলেও খাগড়াছড়ি জেলা শহরসহ অভ্যন্তরিন সড়কে চলাচল করেছে ছোট-বড় সব ধরনের যানবাহন। ফলে অবরোধের প্রভাব পড়েনি সাধারন মানুষের মধ্যে। স্বাভাবিক ছিলো জীবন যাত্রা।

ষষ্ঠ দফার অবরোধের প্রথম দিনে অবরোধে প্রতিদিনের মতই ছিলো খাগড়াছড়িতে সাধারন মানুষের সরব বিচরণ। এছাড়াও শিক্ষার্থীদের পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন স্থানে যেতে ব্যাটারী চালিত টমটম,সিএনজি,মোটর সাইকেলে গন্তব্যে যেতে দেখা দেছে। এদিকে পুলিশসহ আইন প্রয়োগকারী প্রশাসনের শর্তক অবস্থানে জেলা শহরে অবরোধকারীদের পিকেটিং চোখে পড়েনি।

ব্যবসায়ীদের দাবী অর্থনৈতিক মন্দায় বর্তমান সময়ে সাধারন মানুষ হরতাল-অবরোধ প্রত্যাক্ষাণ করে নিজেদের জীবনের তাগিদে কাজ নিয়ে ব্যস্ত। তবে বর্তমানে ব্যবসা-বার্ণিজ্যের অবস্থান তেমন ভালো নয় বলে জানান মাহবুব হোসেন।

সাধারন মানুষের নিরাপত্তাসহ সব ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে খাগড়াছড়িতে পুলিশ শর্তক আছে এবং কোন ধরনের অপরাধীদের ছাড় দেয়া হবে না বলেও জানায় প্রশাসন সূত্র।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com