সব
facebook raytahost.com
খাগড়াছড়ি আ.লীগে মনোনয়ন প্রত্যাশীদের লবিং | Protidiner Khagrachari

খাগড়াছড়ি আ.লীগে মনোনয়ন প্রত্যাশীদের লবিং

খাগড়াছড়ি আ.লীগে মনোনয়ন প্রত্যাশীদের লবিং

স্টাফ রিপাের্টার:: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশীর ছড়াছড়ি। এরই মধ্যে মনোনয়ন পেতে মরিয়া নেতারা প্রত্যাশিত ফরম কিনছেন কেন্দ্র থেকে। তবে কে হচ্ছে নৌকার মাঝি তা দেখার পালা শুধুই সময়ের অপেক্ষার।

ইতি যারা মনোনয়ন ফরম কিনেছেন তাদের তালিকায় আছেন, বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়রসহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাইথোঅং মারমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু ও সাবেক ছাত্রলীগ নেতা নিকি রোয়াজাসহ ৯ জন মনোনয়ন প্রত্যাশী।

খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১। গত বারের চেয়ে ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন। তার মধ্যে প্রায় অর্ধেক ভোটার উপজাতি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ৪ লাখ ৪১ হাজার ৭৪৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৫২৪ এবং নারী ভোটার ২ লাখ ১৫ হাজার ২১৯ জন। অর্থাৎ গতবারের চেয়ে এবার ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ ভোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে ভোট কেন্দ্র ছিল ১৮৭টি। এবার ৯টি বেড়ে হয়েছে ১৯৬টি।

এছাড়া কেন্দ্র পরিবর্তন হয়েছে ৮টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬৪ ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ হওয়ায় প্রশাসনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। তবে এখনো কয়টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ সে তালিকা হয়নি। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দীঘিনালা ও ক্ষ্মীছড়ির দুর্গম ৩টি কেন্দ্রে হেলিকপ্টারে আগেই পাঠানো হয়েছে ভোটের উপকরণ। তবে এবার ঐসব ভোট কেন্দ্রে কোন পদ্ধতিতে ভোটের উপকরণ পাঠানো হবে তা নির্ধারণ হয়নি।

এ ছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ও সিএইচটিডিবির সাবেক চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি খাগড়াছড়িতে ব্যাপক আলোচনায় থাকলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com