সব
facebook raytahost.com
মনোনয়ন পত্র সংগ্রহ বীর বাহাদুরের | Protidiner Khagrachari

মনোনয়ন পত্র সংগ্রহ বীর বাহাদুরের

মনোনয়ন পত্র সংগ্রহ বীর বাহাদুরের

স্টাফ রিপাের্টার:: আসন্ন জাতীয় নির্বাচনকে বান্দরবান আসনে ছয় বার নির্বাচিত আওয়ামীলীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। শনিবার (১৮ নভেম্বর ২০২৩) দুপুরে ঢাকায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বান্দরবান আসনে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ।

বিষয়টি নিশ্চিত করে লক্ষীপদ দাশ বলেন, বান্দরবান ৩০০ নম্বর আসন থেকে আওয়ামীলীগের একক প্রার্থীর হিসেবে বীর বাহাদুরের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি আরো বলেন, আগামীকাল দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়া হবে। এরপর পরশুদিন এসব বিষয় সাংবাদিকদের সামনে প্রকাশ করা হবে।

এর আগে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন।বান্দরবান ৩০০ নম্বর আসন থেকে টানা ছয়বার এমপি পদে নির্বাচিত হয়েছে বীর বাহাদুর উশৈসিং।

 

আপনার মতামত লিখুন :

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক

প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী

প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী

এনসিপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

এনসিপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com